আমি যখন একাকী ছিলাম, তখন আমার হৃদয় কাঁদত, কিছু চাইত আহাজারি করত আর... আর অনেক কিছু মিস করত । সে চাইত তার নিজের মনের কথা, বুকের ব্যাথা কারও সাথে ভাগাভাগি করতে । সে চাইতো আরও অনেক কিছু... অনেক কিছু । সে চাইতো, তার আনন্দের মুহূর্ত, কষ্টের মুহূর্ত কোন একজনের সাথে ভাগাভাগি করতে । সে চাইতো তার অনুভূতিগুলো কোন একজনকে উপহার দিবে । আর তার অনুভূতিগুলো ছিনিয়ে নিবে, নিজের মত আপন করে । মন আরও চাইতো সারাটি জীবন তার মত বাঁচতে, যাকে সে তার সব... সব দিবে আর তাকেই পাগলের মত ভালবাসবে । মন চাইতো মাঝিবিহিন নৌকায় পালতুলে মরা নদিতে ভাসতে । মন আরও চাইত পাখির মত ডানা মেলতে, দূর আকাশে নীল অজানায় উড়তে । যখন সে তার সকল ইচ্ছা পুরনের জন্য পা বাড়াল, হাত তুলল আর চোখ খুলল ।। ঠিক তখন একটা গাছ তার পাতা,ফল,ডাল,বাকল সব হারালো । নিঃস্ব হলো এক পৃথিবী, হারিয়ে যাবার তরে ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওয়াহিদ মামুন লাভলু
ঠিক তখন একটা গাছ তার পাতা,ফল,ডাল,বাকল সব হারালো । নিঃস্ব হলো এক পৃথিবী, হারিয়ে যাবার তরে ।
ভালবাসার চমৎকার শব্দাবলী। খুব ভাল লাগল। শ্রদ্ধা জানবেন।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।